সেমির টিকিট হাজার টাকা, বিক্রি শেষ ১১ হাজার
চলমান টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দর্শক টানতে টিকিটের দাম কমিয়েও খুব একটা সাড়া মেলেনি। তবে সেমিফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে। আগামীকাল দুই সেমিফাইনালের জন্য ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১১ হাজার টিকিট।


