‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
জনপ্রিয় ‘রোকযানা’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
