আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে বিদেশিসহ নিহত ১৪, আহত ৩০
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ২৩টি যানবাহনের সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন।

