যুক্তরাষ্ট্রে হল ফেমে জায়গা পাচ্ছেন ডেভিড বেকহাম
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেমে জায়গা করে নিচ্ছেন ডেভিড বেকহাম। ২০২৭ সালের অন্তর্ভুক্তি তালিকায় রাখা হয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। তাঁর সঙ্গে প্রথমবার মনোনয়ন পেয়েই হল অব ফেমে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই তারকা মেগান রাপিনো ও জুলি এর্তজ।


