মৌসুম শুরুর পর সেন্টমার্টিন যাচ্ছেন হাজার হাজার পর্যটক
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকের সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরুর পর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে চারটি জাহাজে করে এসব পর্যটক দ্বীপটির উদ্দেশে যাত্রা করেন।


