পাকিস্তানে অভিযানে ৭৪ জন নিহতের দাবি নিরাপত্তা বাহিনীর
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৭৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

