কুস্তিতে আনসার চ্যাম্পিয়ন
জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ২ রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার।



