স্ত্রীকে নিয়ে শাহরুখের মজার অভিযোগ, হাসির রোল দুবাইয়ের অনুষ্ঠানে
পর্দায় তিনি বলিউডের ‘কিং খান’। তাঁর কথায় মুগ্ধ হন কোটি দর্শক, আর পর্দায় তাঁর দাপটও প্রশ্নাতীত। কিন্তু বাড়ির চিত্রটা নাকি একেবারেই আলাদা। সেখানে শাহরুখ খানের চেয়ে স্ত্রী গৌরী খানের সিদ্ধান্তই বেশি গুরুত্ব পায়।
