মোদি আমার ফোনে আড়ি পাতেন, দাবি রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে থাকা বিভিন্ন অভিযোগের প্রমাণ নিজের ফোনেই রয়েছে এবং মোদি নিজেও তা জানেন।


