ক্যারিকের বিদায়ের পর ব্রুনোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা
মাইকেল ক্যারিকের বিদায়ের পর নতুন কোচ নিয়োগের অপেক্ষায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। নতুন চুক্তির জন্য ক্লাবের দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার।



