হেনরীর বোলিং তোপে লজ্জায় ডুবল ভারত
নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৫০ ওভারে ৩৩৩ রান করা নিউজিল্যান্ডের জয়ের নায়ক উইল ইয়ং ও ম্যাট হেনরি—ইয়ংয়ের সেঞ্চুরির পর হেনরির ছয় উইকেটে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং।


