রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পর্তুগালের পুরো দল
ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে পর্তুগাল ফুটবল দল। ডেনমার্কের বিপক্ষে আগামী ম্যাচের আগে পর্তুগালের সব খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন কিংবদন্তি এই ফরোয়ার্ডের বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে।


