গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে নৌবন্দর
রাজশাহীর গোদাগাড়ীর সুলতাগঞ্জে পদ্মা-মহানন্দা নদীর মোহনায় অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর একটি আন্তর্জাতিক নদীবন্দর বা নৌপ্রটোকল রয়েছে। এ বন্দরের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ময়া নৌবন্দরের নৌযোগাযোগ স্থাপিত হয়েছে কয়েক বছর আগে।


