ঢাবি আন্তঃবিভাগ বাস্কেটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন এমসিজে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফাইনালে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) ৫২-২৯ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে বিভাগটি।

