শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি বাল্কহেড সংঘর্ষ নিহত ১, আহত ৪
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



