বাসদের তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন আজ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল বুধবার তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।

