শেরপুরে অচল দুই পা নিয়ে অনার্স পাশ করেছেন রুবেল, চান কর্মসংস্থানের সুযোগ
তিন কি চার বছর বয়সের সময় হামে আক্রান্ত হয়ে দুই পা অচল হয়ে যায় রুবেল মিয়ার! তার পর থেকে স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। কখনো হামাগুড়ি দিয়ে কখনোবা বাবার কাঁধে উঠে চলতে হয় তাঁকে।


