পাটের দামও ভাল পাটকাঠিতে আশার আলো দেখছেন গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা
এক সময় বলা হতো সোনালী আঁশ কৃষকের গলার ফাঁস। এখন সে অবস্থা আর নেই। শুধু সোনালী আশঁই নয় পাট কাঠিতেও আশার আলো দেখছেন গোদাগাড়ী উপজেলাসহ উত্তরাঞ্চলের পাট চাষীরা।পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও লাভবান হওয়ায় তাদের চোখে মুখে এখন হাসির ঝিলিক।



