ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যালে পাকানো হচ্ছে কলা, চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা। চলতি মৌসুমে পাকা কলার ব্যাপক চাহিদা থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার বেপরোয়া হয়ে উঠেছেন।



