সন-হিউং মিনদের সাফ জবাব: দলে কোনো বিভেদ নেই
দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক সন হিউং-মিন এবং দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ তারকা খেলোয়াড় নিজেদের মধ্যে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার ফুটবলের আগামী প্রজন্মের জন্য আদর্শ হয়ে একসঙ্গে কাজ করবেন তারা।


