মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় গ্রেফতার ২
মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় নিক্ষেপ করা পেট্রোল বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়।



