লাকসামে নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় বুধবার কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।