পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় সাইমন ইসলাম সাদিক (১৫) ও রেদোয়ান হোসেন রাহাত (১৫) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বোদা উপজেলার সাকোয়া শাহ্পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় ফজলে রাব্বি শাহ্ (১৫) নামের একজন আহত হয়েছেন।
