পচেত্তিনোকে নিয়ে ঝুঁকি নিতে প্রস্তুত ইউনাইটেড
তরুণ খেলোয়াড় গড়ে তোলা, তাঁদের অনুপ্রাণিত করা এবং সমর্থকদের নিজের উচ্চগতির ফুটবল দর্শনে বিশ্বাসী করে তোলার সুনাম রয়েছে মরিসিও পচেত্তিনোর। সংকটে থাকা প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন এই কোচ।



