ছোট পর্দায় ফিরছেন সানজিদা প্রীতি
একসময় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সানজিদা প্রীতি। ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী।


