বাহুবলে সেতুর অভাবে বিচ্ছিন্ন ৯ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।

