আবুধাবিতে ব্যর্থ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হয়েছে বড় কোনো সমঝোতা ছাড়াই।


