বিষখালী-পায়রায় দুটি সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য
দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণে। সেতু দুটি বাস্তবায়িত হলে বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলীসহ আশপাশের জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।



