চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা আটক
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুজিবুল হককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চিরিংগা বানিজ্য কেন্দ্রের বায়তুশ শরীফ সড়ক এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি আভিযানিক দল।

