প্রান্তিক কৃষক-ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১,৫০০ কোটি টাকার তহবিল
প্রান্তিক ও ভূমিহীন কৃষক,নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

