নদীর নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা, জেলেরা পড়েন চরম বিপাকে
প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ফলে হাজারো জেলেদের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্য জীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত এই নৌ-পথটি এখন মরা খালে পরিনত হয়েছে।



