গাজীপুরে কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেয়ার অভিযোগঃ পিকআপভর্তি মালামালসহ আটক ১
গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকাএকটি কারখানায় সংঘবদ্ধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপভর্তি মালামালসহ স্থানীয়দের হাতে আটক ৯ জনকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন কারখানার জমি ও ভবনের মালিকপক্ষের সদস্য মোঃ মোজাম্মেল হক।


