পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’
দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে অনুষ্ঠানটির আয়োজক চ্যানেল কর্তৃপক্ষ।

