সাত সকালে রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২
রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।

