ড্রোন হামলায় দুই পা হারানো কিশোরের পাশে ভিনিসিউস
যুদ্ধের ড্রোন হামলায় দুই পা হারানো ১৩ বছর বয়সী সুদানি কিশোর জাহেরকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিউস জুনিয়র। শুধু রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখাই নয়, কিশোরটির সঙ্গে দিন কাটানোরও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।



