দক্ষিণাঞ্চলে অবৈধ ট্রলিংয়ের থাবায় ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ
বঙ্গোপসাগরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় নদ-নদীতে অবৈধ ট্রলিং পদ্ধতিতে মাছ শিকারের কারণে বিপর্যয়ের মুখে পড়ছে সামুদ্রিক মৎস্যসম্পদ। বিশেষ ধরনের ক্ষতিকর জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়ার সময় বড় মাছের পাশাপাশি ধ্বংস হচ্ছে অসংখ্য মাছের ডিম, রেণু ও পোনা।

