ইসরায়েলের সাথে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধি ঠেকাতে ময়দানে ১২ মার্কিন সেনেটর
মার্কিন কংগ্রেসে উভয় দলের (দ্বিদলীয়) সমর্থন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে তরুণ আমেরিকানদের মধ্যে পরিবর্তনশীল মনোভাব এবং সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সম্পর্কে এখন নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে।


