সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকেই শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কোথাও বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।



