রেকর্ডের দুয়ারে কেইন
ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। থ্রি লায়ন্সদের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন এই তারকা স্ট্রাইকার।

