ঢাবিতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা-নেত্রী সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেত্রী তথা বর্তমান এক নারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

