যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন সাবেক রেসলার ‘কেইন’
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সিনেট আসনে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক পেশাদার রেসলার গ্লেন জ্যাকবস। ডব্লিউডব্লিউইতে ‘কেইন’ নামে পরিচিত এই রেসলিং তারকাকে বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।


