কুশল-ধনঞ্জয়ের দূর্দান্ত ব্যাটিংয়ে চালক শ্রীলঙ্কা
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দাপট দেখাল শ্রীলঙ্কা। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৩৪ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ৪০৪ রান তুলেছে সফরকারীরা। ফলে হাতে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের চেয়ে মাত্র ৩০ রানে পিছিয়ে আছে তারা।


