আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তাদের নিয়মিত টহল ও নিরাপত্তা তৎপরতায় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


