মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আজ বুধবার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত।

