বাংলাদেশে আসছে শাহরুখের ‘কিং’ ?
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। এবার সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন নির্মাতা ও চলচ্চিত্র পরিবেশক অনন্য মামুন।


