ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে ডাফি
১১ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে পেসার জ্যাকব ডাফি। তাকে নিয়েই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রায় এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ২৩ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন ডাফি।


