যশোরে অভয়নগরে শুরু হয়েছে খেজুর গাছ প্রস্তুতের কাজ, ব্যস্ত সময় পার করছেন গাছিরা
দরজায় কড়া নাড়ছে শীত। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। শীতের এই আগমনী বার্তার সঙ্গে সঙ্গে যশোরের অভয়নগরে শুরু হয়েছে খেজুর গাছ প্রস্তুতের কাজ। গাছের মাথা পরিষ্কার করা থেকে শুরু করে রস সংগ্রহের প্রস্তুতি—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
