কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈর সফিপুর বাজার এলাকায় অবস্থিত ফ্লাইওভারের ওপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। কালিয়াকৈর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম এই দুর্ঘটনার কথা স্বীকার করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



