মাধবপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে তিন সংগঠনের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মাধবপুর থানা ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।

