ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এবার মূল উদ্গিরণস্থলের আশপাশে দুই থেকে তিনটি নতুন স্থানে গ্যাসের লিকেজ শনাক্ত হয়েছে।

